Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

দর্শককে হতাশ করেনি ‘পানিপথ’

বলিউডে এখন প্রায়ই ইতিহাসভিত্তিক ছবি হচ্ছে। আর ইতিহাসের প্রেক্ষাপটে সফল ছবি তৈরির কৃতিত্ব আগেই নিজের মুকুটে যোগ করেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। সেই সুত্র ধরেই তৃতীয় পানিপথের যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘পানিপথ’ সিনেমাটি।

১৭৬১ সালের ১৪ জানুয়ারি পানিপথে (বর্তমানে হরিয়ানা) আফগানিস্তানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই হয়েছিল মারাঠা সেনাদের। তা ছিলো আঠারো শতকের অন্যতম স্মরণীয় যুদ্ধ। সে যুদ্ধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির মূল কাহিনী।

শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর দেখা গেল দর্শককে হতাশ করেননি ছবিটির নির্মাতা আশুতোষ। প্রথম দিনেই ভারতের মাটিতে পানিপথ ছবির বক্স অফিস কালেকশন ৪ কোটি ২৫ লাখ রূপি। যদিও মহারাষ্ট্রে বক্স অফিসে ভাল প্রভাব ফেলতে সক্ষম হলেও উত্তর ভারতে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি।

এই প্রথম তিনি অর্জুন কাপুর, কৃতী স্যানন এবং সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেছেন। তবে অর্জুন কাপুরের আগের দুটি ছবির তুলনায় পানিপথের প্রথম দিনের বক্স অফিস কালেকশন সফল হয়েছে বলা যায়।

ছবিতে দর্শকদের মুগ্ধ করেছেন সঞ্জয় দত্ত। প্রশংসিত হয়েছে অর্জুন কাপুর এবং কৃতী স্যাননের অভিনয়। বিশ্লেষকরা বলছেন, চরিত্রের সঙ্গে ন্যায় বিচার করেছেন তিন জনই। তিন ঘণ্টা ৩০ মিনিটের দীর্ঘ হিন্দি ভাষার এ সিনেমাটি নির্মাণে প্রায় ২০০ কোটি রুপি খরচ হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button