Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

আজ সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে

টলিপাড়ায় কোনও নায়ক বিয়ের পিঁড়িতে বসছেন শুনলে সকলে মাথা নেড়ে বলেন, ‘ও আচ্ছা’। কিন্তু কেউ যদি শোনেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন, তা হলে প্রশ্নটি হল, ‘এই অসাধ্যসাধন করলেন কোন রাজকন্যা’?  রাজকন্যা, যিনি আজকে সৃজিত মুখোপাধ্যায়ের রানি হবেন, তাঁর নাম রফিয়াত রশিদ মিথিলা।

বাংলাদেশের কন্যা। সৃজিত আর মিথিলার প্রেমপর্ব চলেছে বছরখানেক ধরে। সৃজিত-মিথিলা সাত পাকে বাঁধা পড়ছেন কবে, তা নিয়ে জল্পনার কোনও শেষ ছিল না শহর জুড়ে। আজ ৬ ডিসেম্বর সন্ধেবেলা রেজিস্ট্রি করেই একে অন্যের সঙ্গে সারাজীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছেন সৃজিত। মিথিলার বাবা-মা, পরিবারের লোকজন এসেছেন বাংলাদেশ থেকে।

সৃজিতের মা ও দিদি উপিস্থিত থাকছেন বিয়েতে। আর সৃজিত-মিথিলার প্রাণভোমরা মিথিলার মেয়ে আয়রা থাকছে। সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম, পিয়া থাকছেন।

শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এর আগে খবর রটেছিল, মিথিলা-সৃজিত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন। জানা গেছে, এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে গেছে ২ কেজি ওজনের চারটি ইলিশ।

এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button