Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন বলিউড তারকারা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। সে ধারাবাহিকতায় বলিউড তারকারা এ আয়োজনে পারফর্ম করবেন। আর এ আয়োজনে অংশ নেবেন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সংগীতশিল্পী অরিজিৎ সিং।

এছাড়াও বি-টাউনের তারকা সালমান খানেরও অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। পাশাপাশি দেশীয় তারকা শিল্পীদেরও পরিবেশনাতো থাকছেই।

বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে আগামী ১১ ডিসেম্বর। তবে ম্যাচ শুরুর তিন দিন আগে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের বিপিএল হবে নতুন আঙ্গিকে; ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধন অনুষ্ঠান। টুর্নামেন্টের বেশিরভাগ খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

মিরপুর ছাড়াও চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া সপ্তম আসরের পর্দা নামবে ১৭ জানুয়ারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button