Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

জয়ললিতার বায়োপিক বন্ধে আইনি নোটিশ

প্রয়াত অভিনেত্রী ও ভারতের তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারামের বায়োপিক নির্মাণের ঘোষণা আসার পর থেকেই এতে আপত্তি জানিয়েছেন তার বড় ভাইয়ের মেয়ে দীপা জয়াকুমার। এবার ছবিটি আইনি নিষেধাজ্ঞার মুখে পড়েছে। জয়ললিতার পরিবারের অনুমতি ছাড়াই সিনেমাটি তৈরির সিদ্ধান্ত নেয় নির্মাতারা।

আদালতে লিখিত আবেদন জমা দিয়ে দীপা লিখেছেন, তার ফুপুর ওপর ছবি বা ওয়েব সিরিজ নির্মাণ করতে হলে আগে পুরো চিত্রনাট্য তাকে দেখিয়ে নিতে হবে। তিনি যদি অনুমোদন দেন, তবেই নির্মিত হবে এই ছবি। তিনি চান না, তার ফুপুর ব্যক্তিগত জীবন বড় পর্দায় আসুক বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ব্যবসা হোক। তাদের পারিবারিক গোপনীয়তা লঙ্ঘন হোক।

এদিকে, গত মঙ্গলবার পরিচালক এ এল বিজয় এবং প্রযোজক বিষ্ণুকে আইনি নোটিশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত এরই মধ্যে দীপা জয়াকুমারের অনুমতি ছাড়া সিনেমাটি নির্মাণের কাজ এগিয়ে নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

‘থালাইভি’ নামের এই ছবিটিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। এ  নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এমনকি জয়ললিতার ভক্তরা কঙ্গনার ওপর ক্ষেপে যান। তাদের মতে, অভিনেত্রী জয়ললিতাকে অপমান করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ‘থালাইভি’র ফার্স্ট লুক প্রকাশ পায়। অবিকল জয়ললিতার সাজে কঙ্গনার প্রথম লুক চমক সৃষ্টি করলেও খুব একটা সাড়া ফেলতে পারেননি অভিনেত্রী। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ট্রলের শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button