Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

৪৬ বছরের মালাইকা মেকাপে যুবতি সাজেন

জিম করে রোগা হয়েছেন ঠিকই। তবে মেকআপ করেও নিজের বয়স আপনি লুকিয়ে রাখতে পারবেন না। মুখের বলিরেখা কোনওভাবে লুকোতে পারবেন না।

হঠাৎ করেই তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা অরোরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মালাইকা। আর এই ছবির কমেন্টেই তাকে আক্রমণ করে বসে নেটিজেনরা। মালাইকাকে বুড়ি বলে অপমান করেন কেউ কেউ।

বলিউডের অন্যতম এই আবেদনময়ী নায়িকা ৪৬ বছরেও নিজেকে সব সময় যুবতীর সাজেই মেলে ধরার চেষ্টা করেন।

ইনস্টাগ্রামে সেই ছবিতে, মেকআপের আস্ত বাক্স বলেও মন্তব্য করেছেন এক ব্যক্তি। আবার কেউ বলতে শুরু করেন, জিম করে রোগা হয়েছেন ঠিকই। তবে মেকআপ করেও নিজের বয়স আপনি লুকিয়ে রাখতে পারবেন না। তবে সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি মালাইকা অরোরা।

এক ব্যক্তি লিখেছেন, ‘যতই মেকআপ করুন না কেন, মুখের বলিরেখা কোনওভাবে লুকোতে পারবেন না।’ কেউ কেউ বলতে শুরু করেন, মেকআপ করে আর কতদিন পর্যন্ত নিজেকে কম বয়সী প্রমাণ করবেন মালাইকা।

১৯৯৮ সালে সুপারস্টার সালমান খানের বড় ভাই নির্মাতা-অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল।

২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। বর্তমানে ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন আরবাজ খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button