
এবার বাবরি মসজিদ মামলা নিয়ে ছবি বানাবেন কঙ্গনা রানাউত। ছবিটির নামও (‘অপরাজিত অযোধ্যা’) ঠিক করে ফেলেছেন কঙ্গনা। প্রোডিউসার হিসেবে এটিই তার প্রথম ছবি। মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান কঙ্গনা।
কঙ্গনা জানান, অপরাজিত অযোধ্যা আসলে এক জনের নাস্তিক থেকে আস্তিকে পরিণত হওয়ার গল্প। ভারতে একতা ও ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করার অনেক চেষ্টা হয়েছে। তবু আমরা আমাদের বিশ্বাসকে হারিয়ে যেতে দিইনি। এই বিশ্বাসের গল্পই শোনাবে অপরাজিত অযোধ্যা।
এছাড়াও একটি প্রথম সারির স্টুডিওর সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে জানান তিনি। ছবির স্ক্রিপ্ট লেখবেন বাহুবলি সিরিজের লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ।
কঙ্গনা আরও জানান, ৮০-র দশকে জন্ম হওয়ায় ছোট থেকেই অযোধ্যা বিতর্কের কথা শুনেই বড় হয়েছেন। কয়েকশো বছর ধরে এই বিষয়টি বহু মানুষকে ভাবিয়ে এসেছে। ভারতীয় রাজনীতির চেহারাই বদলে দিয়েছে বিতর্কিত এই জমি। সুপ্রিম কোর্টের রায় ধর্ম নিরপেক্ষতা ও সহিষ্ণুতার ছবিকেই সঠিকভাবে তুলে ধরা হয়ছে।



