Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

শুটিংয়ে ভারতীয় অভিনেত্রীর হার্ট অ্যাটাক

ভারতীয় অভিনেত্রী গেহানা বশিষ্ঠ টানা ৪৮ ঘণ্টা ওয়েব সিরিজের শুটিং করেতে গিয়ে স্পটেই অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

খবর টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মধ আইল্যান্ড এলাকায় শুটিংয়ের সময় তিনি হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গেহানা বশিষ্ঠকে দ্রুত মালাদ এলাকার রক্ষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর জ্ঞান ছিল না। রক্তচাপ খুব কম ছিল। আর হৃদ্‌যন্ত্র একেবারেই কাজ করছিল না।

তাই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে ভেন্টিলেটর মেশিন এবং জীবনরক্ষাকারী অন্যান্য যন্ত্রের মাধ্যমে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

গেহানা বশিষ্ঠ প্রথম অভিনয় করেন ‘ফিল্মি দুনিয়া’ ছবিতে। এরপর তিনি হিন্দি ও তেলেগু ভাষার অনেক ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন টিভি সিরিয়াল ও ৭০টি উল্লেখযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে।

সংশ্লিষ্ট খবর

Back to top button