
দীর্ঘদিন ধরেই মিডিয়া পাড়ায় পরিচালক শিহাব শাহীন ও মডেল-অভিনেত্রী জাকিয়া বারী মম’র বিয়ের গুঞ্জন চললেও এ যুগল বিষয়টিকে আড়াল করে রেখেছিলেন। আর প্রকাশ্যে আনতেই দিলেন বড় চমক।
চমকটা হলো চার বছর আগেই নাকি বিয়ে করেছেন এই দম্পতি। টানা তিন বিবাহবার্ষিকী উদযাপনের ছবি বা ভিডিও ভক্ত-দর্শকরা না দেখলেও বুধবার প্রকাশ্যে এলো তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি। এতোদিন এই লুকোচুরির কারণ জানিয়েছেন শিহাব শাহীন।

তিনি বলেন, তারা বিয়ে করার আগেই গণমাধ্যমে তাদের বিয়ের খবর প্রকাশ হয়, যে কারণে বিয়ের বিয়ের খবরটি কাউকে জানাননি। তবে, কাছের বন্ধুরা সবাই জানতেন তারা স্বামী-স্ত্রী। নিজের ফেসবুক ওয়ালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবিও প্রকাশ করেছেন শিহাব শাহীন।
এর আগে মম’ও তার নিজের ফেসবুক ওয়ালে একই ধরনের ছবি পোস্ট করেন।



