
শ্বাসকষ্ট নিয়ে মাঝ রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়িকা লতা মঙ্গেশকর। দ্য হিন্দু জানিয়েছিল, সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল গায়িকাকে।
বিকালে এক ঘনিষ্ঠ এক আত্মীয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, অনেকটাই সুস্থ রয়েছেন লতা। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট, এখনও হাসপাতালেই রয়েছেন লতা। সেখানে তাঁকে দেখতেও গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। পরস্পর বিরোধী এই রিপোর্টে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরের এক আত্মীয় রচনা শাহ বলেন, ভাইরাস সংক্রমণ নিয়ে গতকাল মাঝ রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন গায়িকা। তবে এখন ভাল আছেন তিনি।–আনন্দবাজার



