
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। একটা সময় অভিনয় দিয়ে আলোচনায় থাকলেও এখন অভিনয়ে তাকে কমই দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন ইস্যুতে আলোচনায় এসেছেন এবং হয়েছেন সমালোচিতও।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে নাট্য পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে বেশ আপত্তিকর অবস্হায় রয়েছেন মিথিলা। একটি ছবিতে ফাহমিকে চুমো খাচ্ছেন মিথিলা। অন্য ছবিতে একই বিছানায় পাশাপাশি দেখা যায় এ দুজনকে।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানান রকম মন্তব্য ছুড়ছেন মিথিলার দিকে। এ বিষয়ে মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এর আগে বেশ অনেকদিন ধরেই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে মিথিলাকে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এমনটাই ধারণা করছেন শোবিজ সংশ্লিষ্টরা। এছাড়াও তারা বিয়ে করতে যাচ্ছেন এমন কথাও শোনা যাচ্ছে বাতাসে।
কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফায়াত রশিদ মিথিলার ঘনিষ্ঠতা নিয়ে সংবাদমাধ্যমে নিউজ করা হয়েছে। এ দুটি নাম নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে টলিউড ও ঢালিউডের বাতাসে নানা গুঞ্জন। তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। শিগগির তারা বিয়ের পিঁড়িতেও বসবেন। গত মার্চে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে। তারপর থেকেই এমন গুঞ্জন।
২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। এরপর দুজনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।



