Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

শকুন্তলা বিদ্যার ফার্স্ট লুক

বিদ্যা বালান অভিনীত বিস্ময়কর গণিত প্রতিভা সম্পন্ন শকুন্তলা দেবীর বায়োপিক সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। বিদ্যা বালান নিজেই তার আগামী ছবি ‘শকুন্তলা দেবী: হিউম্যান কম্পিউটার’-এর মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

বিস্ময়কর গণিত প্রতিভা সম্পন্ন শকুন্তলা দেবীকে বলা হত ‘হিউম্যান কম্পিউটার’। কম্পিউটারের থেকেও কম সময়ে সবার চোখের সামনে বলে দিতেন জটিল অঙ্কের হিসেব।

বাস্তব জীবনে শকুন্তলা দেবী বড় বড় সংখ্যা অবলীলায় মনে রেখে উপস্থিত জনতাকে চমকে দিতেন। সেই ধারা শকুন্তলা বজায় রেখেছিলেন জীবনভর। গিনেস বুক অব ওয়র্ল্ড রেকর্ডেও জায়গা করে নেয় তার বিরল এই প্রতিভা।

‘তুমহারি সুলু’-র গৃহবধূ, ‘মিশন মঙ্গল’-এর পর, এবার আসন্ন ছবিতে সেই শকুন্তলা দেবীর ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। আগামী গ্রীষ্মে মুক্তি পাবে বিদ্যার এই নতুন ছবিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button