Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

‘মুঘল-ই-আজম’ খ্যাত মধুবালার সাদৃশ্য টিকটকে

টিকটক দুনিয়ায় একই রকম ‘হামসকল’ এর খোঁজ নতুন কিছু নয়। ঐশ্বর্য, কাজল থেকে সলমন খান, প্রায়শই সেলেবদের ‘লুক অ্যালাইক’ এর খোঁজ মেলে সোশ্যাল সাইটে। এবার সেই দলে নাম লেখালেন মধুবালা।

হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রের একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী মধুবালা। এবার ‘মুঘল-ই-আজম’ খ্যাত মধুবালার যেমন তাকানো, তেমনই হাসি নিয়ে কিছু দিন আগে প্রিয়ঙ্কা তাঁর টিকটক অ্যাকাউন্ট থেকে মধুবালার একটি গান লিপসিঙ্ক করে টিকটকে ছাড়েন।

আর মুহূর্তেই তা ভাইরাল। প্রিয়ঙ্কাও রাতারাতি হয়ে গিয়েছেন নেট দুনিয়ার নয়া সেনসেশন।

এক ঝলক দেখলে আপনি চমকে উঠবেন! এ তো মধুবালা। ‘পুনর্জন্ম’ হয়েছে নাকি তাঁর? মিমিক্রি অ্যাপ টিকটক ইউজার প্রিয়ঙ্কা কাণ্ডওয়ালকে এক নজর দেখলে আপনার ঠিক এমনটাই মনে হতে পারে আপনার।

তাঁর এবং মধুবালার অদ্ভুত সাদৃশ্যে অবাক নেটিজেনরাও। তাঁর টিকটক পোস্টে কেউ লিখেছেন, ‘এ এক অদ্ভুত সাদৃশ্য’। আবার কেউ বা লিখেছেন, ‘বিশ্বাস করতেই মন চাইছে না যে আপনি সত্যিকারের মধুবালা নন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button