Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

হিরো আলমের দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন

শহিদুর রহমান : সময়ের কণ্ঠস্বরকে দেয়া এক সাক্ষাৎকারে আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন দ্বিতীয়স্ত্রী জিমু।

ছয়মাস আগে কক্সবাজার গিয়ে মডেল-অভিনেত্রী নুসরাত জাহান জিমুকে বিয়ে করলেও এতদিন এ নিয়ে টু শব্দটি পর্যন্ত করেননি কেউ। শেষ পর্যন্ত বিয়ের গোপন করার বিষয়ে মুখ খুললেন তার দ্বিতীয় স্ত্রী জিমু। প্রথম পক্ষের স্ত্রী ও দুই সন্তান রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় সংসার করছেন হিরো আলম।

জিমু বলেন, মিডিয়ায় কাজ করার সুবাধে ছয়মাস আগে কক্সবাজারে গিয়েছিলেন, সেখানেই তাদের বিয়ে হয়। মিডিয়ায় কাজ করার সুবাধে বিয়েতে সাক্ষী হিসেবে ছিলেন হিরো আলমের দুলাভাই আব্দুল মালেক।

তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন হিরো আলম। তিনি বলেন, নুসরাত জাহান জিমুর সাথে মিউজিক ভিডিও ও সিনেমাতে কাজ করেছেন, কিন্তু বিয়ে করেননি। এটা গুজব।

জানা যায়, মিডিয়ায় কাজ করার সুবাধে কুড়িগ্রামের মেয়ে নুসরাত জাহান জিমুর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ডিস ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম। পরে বিয়ের প্রস্তাব দেন হিরো আলম। একপর্যায়ে কক্সবাজার গিয়ে বিয়েও সারেন তারা। তারপর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকে বাড়া বাসায় একসঙ্গে থাকছেন দুজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button