Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

প্রভাসের জন্যে আত্মহত্যার হুমকি!

ভারতের তেলাঙ্গানা প্রদেশের জঙ্গমে একটি মোবাইল ফোনের টাওয়ারে উঠে প্রিয় তারকা প্রভাসের সঙ্গে দেখা করার বাসনা জানিয়েছে এক ভক্ত।

এমন কি হুমকিও দিয়েছে প্রভাসের সঙ্গে দেখা করিয়ে না দিলে লাফিয়ে পড়বে সে। এই সংবাদ স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয় সাথে অনলাইনেও ছড়িয়ে পড়ে ওই ভক্তের টাওয়ারে ওঠার ছবি। তবে এ খবর প্রভাসের কানে পৌঁছেছে কিনা তাও স্পষ্ট নয়। এছাড়া এ ঘটনায় ওই ভক্তকে কীভাবে সান্ত্বনা দেওয়া হলো সেটা জানা যায়নি।

সম্প্রতি ‘সাহো’ ছবির জন্য একটি হোর্ডিং ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক ভক্তের মৃত্যু হয়েছে। এটি মুক্তির আগে হায়দরাবাদে প্রভাসকে দেখতে জড়ো হয় এক লাখ ভক্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button