Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

এবার রাফির গানে রানু মণ্ডল

এবার মেয়ের সঙ্গে গান গাইলেন রানু মণ্ডল। আর গাওয়ার সেই ভিডিও প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। রানু মণ্ডলের নামে তৈরি একটি ইনস্টাগ্রাম থেকে এই ভিডিও প্রকাশ পেয়েছে। গেয়েছেন ১৯৬৮ সালের ব্রহ্মচারী সিনেমার গান, ‘আজকাল তেরে মেরে প্যার কে চর্চে…’।

বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার ছবি ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হির’ ছবির একাধিক গান রেকর্ড করতে দেখা গিয়েছিল রানু মণ্ডলকে। সেই সব রেকর্ডিংয়ের ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে পোস্ট করেছিলেন হিমেশ।

রানুর রেকর্ড করা সেই গানগুলোর অন্যতম ছিল ‘তেরি মেরি কাহিনি’ গানটি। সেই গানেরই অফিশিয়াল ভিডিও বুধবার প্রকাশিত হয়েছে ইউটিউবে। এই রোমান্টিক ধাচের গানটি ‘তেরি মেরি কাহিনি’তে ফুটে উঠছে ছবির নায়ক-নায়িকার প্রেম কাহিনি। হিমেশের পাশাপাশি রানুর গলা সেই গানে ভিন্ন মাত্রা যোগ করেছে।

‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হির’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন হিমেশ নিজেই। তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সোনিয়া মান। এই দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক কীভাবে ম্লান হয়ে গেল, সেটাই ছবির গল্প। বুধবার ‘তেরি মেরি কাহিনি’ গানের অফিশিয়াল ভিডিও প্রকাশিত হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে ছয় লাখের বেশি দেখা হয়েছে।

উল্লেখ্য রানু মারিয়া মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ১৯৬৫ সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কার্তিকপাড়া গ্রামে তাঁর জন্ম। বাবা আদিত্য কুমার। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। একেবারেই শৈশবেই মা-বাবাকে হারান রানু মণ্ডল। বড় হয়েছেন অন্যের বাড়িতে। স্কুলে যাওয়া হয়নি। সুরেলা কণ্ঠ, পরিষ্কার উচ্চারণ, সরলতা ছিল সম্পদ।

রানু মণ্ডল একেবারেই পথের মানুষ ছিলেন। পথে পথে ঘুরে বেড়াতেন। সবাই তাঁকে ‘পাগলি’ নামে ডাকত। নিজের খেয়ালে গান করতেন। স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান রানু মণ্ডল। স্টেশনের প্ল্যাটফর্মে বসে রানু মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অতীন্দ্র চক্রবর্তী।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button