Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

বুম্বাদা’র নায়িকা হতে যাচ্ছেন জয়া

টলিপাড়ার সেই গুঞ্জনকেই সত্যি করে পরিচালক অতনু ঘোষের হাত ধরে “রবিবার” সিনেমার মধ্যে দিয়ে পর্দায় আসতে চলেছেন প্রসেনজিৎ- জয়া জুটি।

কলকাতায় মঙ্গলবার সন্ধ্যায় জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মুক্ত হলো রবিবারের ফার্স্ট লুক পোস্টার। এ আয়োজনে উপস্থিত ছিলন প্রসেনজিৎ, জয়া আহসান ও অতনু ঘোষ। সেখানেই ছবিটি নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেন তারা।

এর আগে অতনু ঘোষের সঙ্গে দুজনই পৃথকভাবে কাজ করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ুরাক্ষী’-তে দেখা গিয়েছিলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ২০১৭ সালে নির্মিত এই সিনেমাটি ৬৫তম জাতীয় পুরস্কারের আসরে সেরা বাঙালি ফিচার ফিল্ম  হিসেবে মনোনীত হয়।

এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন জয়া আহসান। এবার তার পরবর্তী সিনেমা রবিবারে একসাথে দেখা যাবে দুই বাংলার দুই সুপারস্টারকে।

রবিবারের ফার্স্ট লুক পোস্টারে জয় গোস্বামীর ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ থেকে দু’টি লাইন, ব্যবহার করা হয়েছে কাহিনীর ভাব তুলে ধরতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button