Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বলিউডে তামান্না, নওয়াজের সঙ্গে রোমান্স!

ভারতীয় দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া এবার পা রাখছেন বলিউডের ছবিতে। রোমান্টিক ঘরানার এই ছবির নাম ‘বোলে চুড়িয়া’! যেখানে তাকে দেখা যাবে সাড়া জাগানো অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে!
শুরুতে সিনেমাটিতে এ অভিনেতার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মৌনি রায়। কিন্তু কিছুদিন আগে সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী। এবার তার পরিবর্তেই সিনেমাটিতে নওয়াজের সঙ্গে রোমান্সের জন্য বেছে নেওয়া হলো নওয়াজকে।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ¡সিত তামান্না বলেন, এই প্রথম কোনো বাণিজ্যিক ঘরানার বলিউড সিনেমায় এরকম বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করবো। আমাকে সবচেয়ে বেশি যে বিষয়টি আকর্ষণ করেছে তা হলো এর গল্প, যা সমাজে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৈরি। আমার চরিত্রটি বাস্তবে আমি যা তার সম্পূর্ণ বিপরীত। এ ধরনের চরিত্র আমি প্রথমবার করতে যাচ্ছি।
এছাড়া তামান্না ভাটিয়ার বিপরীতে অভিনয়ের ব্যাপারে নওয়াজউদ্দিন বলেন, আমি কাস্টিং নিয়ে খুবই সন্তুষ্ট এবং তামান্নার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

আমি মনে করি, চরিত্রটির জন্য তিনি সম্পূর্ণ উপযুক্ত। এদিকে সব চ‚ড়ান্ত থাকা সত্তে¡ও শেষ সময়ে এসে কেন সরে গেলেন মৌনি? এমন প্রশ্নও তুলছেন অনেকে। আগামী জুলাই মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে। যা মুক্তি পাবে ২০২০ সালে। সিনেমাটি পরিচালনা করছেন নওয়াজউদ্দিনের ভাই সামাস সিদ্দিকী এবং প্রযোজনা করবেন রাজেশ ভাটিয়া ও কিরণ ভাটিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button