Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

সাবেক প্রেমিকের স্মরণে নেহা কক্করের গান

অভিনেতা হিমাংশ কোহলির সাথে গায়িকা নেহা কক্করের বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে শোরগোল ছিল মিডিয়া পড়া। বিষয়টি সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন নেহা নিজেই। স্বাভাবিকভাবেই খবরটি ছড়িয়ে পড়ে।

ইনস্টা পোস্টের মাধ্যমে নেহা জানান, আমিও আর পাঁচজনের মতো মানুষ, তাই বিচ্ছেদের ধাক্কা এত সহজে মেনে নিতে পারছেন না। তার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। এমনকি তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। সকলের কাছে অনুরোধ করেছিলেন যাঁরা পুরো ঘটনাটা জানেন না, তারা যেন কিছু না জেনেই বিচার করতে না বসেন। জানিয়েছিলেন তিনি ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মনে হচ্ছে তিনি সবকিছু হারিয়ে বসে রয়েছেন।

তবে যে নেহা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় এধরনের পোস্ট করেছিলেন, সেই নেহাই এবার গেয়েছেন `ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা`গান। এই গানের মধ্যে দিয়েই যেন নেহা বলতে চেয়েছেন হিমাংশের সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন তিনি। সাময়িক ভেঙে পড়লেও এবার শক্ত হয়ে উঠেছেন, এসবে কিছুই আসে যায় না তার।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button