Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মালাইকাকে নিয়ে জল্পনা তুঙ্গে চলতি বছরেই ‘দাবাং থ্রি’র শুটিং,

বড় পর্দায় আসছে ‘দাবাং’। এবারও সেই সালমান খান এবং সোনাক্ষী সিনহার জুটিকে দর্শকরা দেখতে পাবেন ‘দাবাং থ্রি’র ফ্রেমে। ২০১৯ থেকেই ‘দাবাং থ্রি’র শুটিং শুরু হবে বলে জানা গেছে।

সম্প্রতি ‘কলঙ্ক’র শুটিং করে মুম্বাইয়ে ফেরেন সোনাক্ষী। এরপর অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-ও রয়েছে তাঁর ঝুলিতে। সেই সঙ্গেই এবার ফের ‘দাবাং থ্রি’র জন্য প্রস্তুতি শুরু করলেন সোনাক্ষী। যদিও ‘দাবাং থ্রি’ নিয়ে সালমান খান নিজে কিছু না বললেও, আরবাজ খান ইতিমধ্যেই ‘দাবাং থ্রি’র শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে ‘দাবাং থ্রি’র আগে আপাতত ‘ভারত’ নিয়ে ব্যস্ত সালমান খান। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। দিশা পাটানি এবং সুনীল গ্রোভারও রয়েছেন সালমান খানের ‘ভারত’ এ। অর্থাৎ ‘ভারত’র সিডিউল শেষ করে এবার ‘দাবাং থ্রি’র জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন সালমান খান নিজেও।

তবে ‘দাবাং থ্রি’তে মালাইকা অরোরার ম্যাজিক দর্শকরা দেখতে পাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ‘দাবাং’র ৩ নম্বর সিক্যুয়েল থেকে মালাইকা বাদ পড়ছেন বলেই শোনা যাচ্ছে

সংশ্লিষ্ট খবর

Back to top button