Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী ফাতিমা সানা

সিনেমা জগতে ডামাঢোল বাজিয়ে আসছেন সেই শুরু থেকেই। একের পর এক বক্স অফিস কাঁপিয়ে এসেছেন বলিউডের জনপ্রিয় এই নায়ক আমির খান। বলিউডের পারফেকশনিস্টের সঙ্গে তার নাম জড়িয়েছে বেশ কয়েক বার। এবার শোনা যাচ্ছে তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির খান। প্রসঙ্গটি তুলেছেন বলিউডের আরেক তারকা সালমান খান। সংবাদমাধ্যমকে বলেছেন, দেখবেন আমির যেন তৃতীয়বার বিয়ের পিড়িতে না বসেন।

তৃতীয় বিয়ে যার সাথে হওয়ার সম্বাবনাদায়ক কথা উঠেছে তিনি হচ্ছেন ফাতিমা সানা। অনেকেই বলছেন, প্রথম ছবি ‘দঙ্গল’-এর সময় থেকেই নাকি আমির খানের সাথে ফাতিমা সানা শেখের গভীর সম্পর্ক। আর তার পর ছবি শেষের পরেও প্রোডাকশনে কাজ করেছেন তিনি সহকারী হিসাবে। কথা হচ্ছে দঙ্গল গার্ল ফাতিমা সানা শেখকে নিয়ে। তবে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতেও ফতিমার কাজ করা আমিরের সৌজন্যেই। আমির খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ায় গুঞ্জনের সত্যতা  উড়িয়ে দিয়ে আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ফাতিমা। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, খুব অদ্ভুত লাগে। মা খবরের কাগজটা নিয়ে বসেন। আর সেদিনই উনি আমায় দেখালেন তোমার ছবি। ফাতিমার বক্তব্য, এই জাতীয় কোনও গুজবের ব্যাখ্যা দিতে তিনি উৎসাহী নন। ফাতিমা বলেন, তুমি যাই কর মানুষ তা নিয়েই বলবে।

আমিরের সঙ্গে ফতিমা সানার প্রথম কাজ ‘দঙ্গল’ ছবিতে। সারা বিশ্বজুড়ে সেই ছবি দুই হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। মাত করেছিল বক্স অফিস।তবে এবার আবার বলিউড পাড়াও মাত করতে যাচ্ছেন কিনা আলোচিত এই দুই তারকা তা দেখার অপেক্ষায় ভক্তরা।

বাংলাটিভি/কায়েস

সংশ্লিষ্ট খবর

Back to top button