Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনঢালিউডবিনোদন

ফারুকের নির্বাচনী প্রচারণায় একঝাঁক তারকা

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে দেখা গেছে অসংখ্য তারকার অংশগ্রহণ। কেউ ভোটের মাঠে প্রার্থী হিসেবে কেউ বা নির্বাচনী প্রচারনায়। যা ইতোমধ্যেই জনমনে আলোচনার তুঙ্গে। আলোচিত সেই সকল তারকা প্রার্থীদের মাঝে চিত্রনায়ক ফারুক। অভিনয়ের পাশাপাশি একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবেও তিনি বেশ আগে থেকেই পরিচিত। কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছেন তিনি। জড়িয়ে আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে।

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে নাম লেখালেন এবার। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা – ১৭ (গুলশান-বনানী) আসনে  পেলেন নৌকা প্রতীকে ভোটের টিকিট। নির্বাচনকে ঘিরে চলছে তার প্রচারণা।

এরইমধ্যে ফারুক ভাষানটেক ও করাইল বস্তির মানুষদের সঙ্গে দেখা করেছেন। শুনেছেন তাদের দাবি দাওয়া। দিয়েছেন নানা রকম প্রতিশ্রুতিও। গুলশান-বনানীরও বেশ কিছু ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জয়ী হওয়ার লক্ষেই চলছে তার প্রচারণা।

এবার তার জন্য নৌকায় ভোট চাইতে মাঠে নামছেন একঝাক তারকা। সেখানে থাকছেন তার দীর্ঘদিনের কর্মস্থল চলচ্চিত্রের মানুষজন। থাকছে নাটক-সংগীতসহ নানা অঙ্গনের মানুষেরা। এরইমধ্যে অবশ্য অভিনেতা ডিপজলসহ অনেক তারকাকেই দেখা গেছে ফারুকের সঙ্গে।

এ বিষয়ে নিশ্চিত করে ফারুক বলেন, ‘শিল্প-সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তিনি গেল দশ বছরে শিল্পীদের জন্য যা করেছেন তা বিরাট ইতিহাস হয়ে আছে। সেই কৃতজ্ঞতা নিয়েই শিল্পীরা তার জন্য, তার দলের জন্য ও নৌকার জন্য ভোট চাইছে।

শিল্পীরা চান শিল্প-সংস্কৃতির উন্নয়ন অব্যাহত থাকুক। সেজন্যই তারা মাঠে নেমেছেন। আগামীকাল আমার এলাকায় প্রচারণায় অংশ নেবেন তারা। সেখানে আমার সহকর্মী ও অনুজরা থাকবেন।’

আজ সকাল ১০টা থেকেই বনানী মাঠের সামনে হাজির হতে শুরু করেন তারকারা।

একে একে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, সাইমন, ইমন, জয় চৌধুরী, চিত্রনায়িকা শাবনাজ, নিপুন, মাহিয়া মাহি, রত্না, বিপাশা কবির, দিলারা, অঞ্জনা, নূতনসহ আরও অনেকেই।

একসাথে এত তারকার দেখার সুযোগ সহজে মেলে না। তাদেরকে রাজপথে দেখার সেই সুযোগ পেয়ে উৎসাহী মানুষের ঢল নামে। রাস্তার দুই পাশে তারা ভিড় করে হাত নাড়তে থাকেন তারকাদের উদ্দেশ্যে। তারকারাও নৌকার স্লোগান তুলে হাত নেড়ে জবাব দেন।

তারা এলাকাবাসীর কাছে ফারুকের জন্য নৌকায় ভোট চান ও নৌকার প্রচারে লিফলেট বিতরণ করেন।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button