Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

বীরাঙ্গনা চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন সুমাইয়া শিমু

সময়টা তখন ১৯৭১ সালের জানুয়ারি থেকে মার্চ। জাফর আর বাণীর ভালোবাসার পরিপ্রেক্ষিতে দুই পরিবারের সম্মতিতে ২৫ মার্চ তাদের বিয়ের দিন ধার্য করা হয়ে থাকে। বিয়ের রাতে ঘটে নিষ্ঠুর ঘটনা। এর এঘটনাকে কেন্দ্র করে নিমাণ হয়েছে ‘জয়তু’ নাটক। নাটকপিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া সিমু। নাটকটিতে একজন  বৃদ্ধা নারী চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল।

নাটকের চরিত্রের বিষয়ে শিমু বলেন, ‘একজন বীরাঙ্গনা ও তার কন্যাকে নিয়ে গল্পটি গড়ে উঠেছে। ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা এই নারী স্মৃতির অতলে ডুবে থাকেন। কিন্তু কিছু বলতে পারেন না। স্মৃতিশক্তি হারিয়ে ঠাঁই হয়েছে এক হাসপাতালে। এই নারীকে দেখতে প্রতিবছর তার মেয়ে বিদেশ থেকে আসে। একটা সময়, মেয়ে তার মায়ের হারানো অতীতের কথা জানতে পারে।

‘জয়তু’ নাটকে অন্যান্য চরিত্রে আছেন শম্পা রেজা, রওনক হাসান, দীপক কর্মকার, ইশরাত চৈতি রায়, শিখা কর্মকারসহ অনেকে।

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে রাত ৯টায় এস এ টিভিতে দেখানো হবে।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button