Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

কৌতুক নয় সত্যি বিয়ে সারলেন কমেডি কিং কপিল শর্মা

দীর্ঘদিনের বন্ধবী গিনির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমেডি কিং কপিল শর্মা। দীর্ঘ সময়ে প্রেমের সম্পর্কের মধুর পরিনতিতে বাঁধলেন গিন্নি চাত্রাথকের সাথেই৷ ১২ ডিসেম্বর, ২০১৮ দিনটা সকলেই অম্বানি পরিবারের মেয়ে ইশার বিয়ের দিন হিসেবেই মনে রাখছে৷ তবে এই দিনেই খানিক ঘরোয়া পদ্ধতিতে বিয়ে সেরে ফেললেন কমেডিয়ান কপিল শর্মা৷আম্বানিদের তুলনায় কপিলের বিয়ে খানিকটা ঘরোয়াই মনে হতে পারে। তবে বেশ অনারম্বভাবেই বিয়েটা সেরেছেন ভারতের এই কমেডি কিং । যানা যায় মাস খানেক আগে থেকেই বিয়ের কার্ড দিয়ে সকলকে আমন্ত্রণ করা শুরু করে দিয়েছিলেন৷ যদিও কপিল এই বিষয় প্রথমদিকে কোনও মন্তব্য করেননি৷ তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছিল, ডিসেম্বরেই বিয়ে করছেন কপিল৷তাঁদের বিয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ কপিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের একটি ছবি পোস্ট করেছেন৷

অনেকদিন ধরেই টেলি জগৎ থেকে দূরে ছিলেন কপিল। পাপারাৎজির ক্যামেরাও তাকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন বহুবার। ভারতের মাটি ছেড়ে ছুটে গিয়েছিলেন বিদেশে। হতাশায় ভুগছিলেন তিনি। মাঝে মধ্যে ভাইরাল হওয়া কিছু ছবিতে এমনটাই প্রকাশ পেয়েছিল। তবে এখন সব অতীত ভুলে নতুন জীবনের সূচনায় কপিল৷

বাংলাটিভি/এমআরকে

 

সংশ্লিষ্ট খবর

Back to top button