Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অঞ্জলির বিরুদ্ধে জেরিন খানের মামলা

নিজের সাবেক ম্যানেজার অঞ্জলি আথার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটলুক জেরিন খান। ভারতের মুম্বাইয়ের একটি থানায় করা ওই মামলায় তিনি অভিযোগ করেন, বলিউড ইন্ডাস্ট্রির মানুষের কাছে বেশ কিছুদিন ধরে তার সাবেক ম্যানেজার তার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাচ্ছেন। জেরিন খানের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী এই খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এখন তদন্ত প্রয়োজন। তাই থানায় ভারতীয় পেনাল কোড ৫০৯ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। জেরিনের সাবেক ম্যানেজারের এর আগে বলিউড তারকা ঋত্বিক রোশন ও কঙ্গনা রানওয়াতের সঙ্গেও কাজ করেছেন।

উল্লেখ্য, বলিউডে খুব বেশি দিন হয়নি পা রেখেছেন মুম্বাইয়ের সম্ভ্রান্ত মুসলিম পাঠান বংশের মেয়ে অভিনেত্রী জেরিন খানের।

২০১০ সালে ‘বীর’ ছবির মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী। এরপর ‘হাউসফুল টু’, ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজাহ তুম হো’ ও ‘আকসার টু’ ও ‘১৯২১’ ছবিতে দেখা গেছে প্রতিভাবান এই অভিনেত্রীকে। চলতি বছর বিক্রম ভাট পরিচালিত ‘১৯২১’ সিনেমার মধ্য দিয়ে জেরিন খান সর্বশেষ বড় পর্দায় হাজির হয়েছেন।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button