Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

শীর্ষ ধনী তালিকায় সালমানের হ্যাট্রিক, দশেও নেই শাহরুক

এবারও ভারতের শীর্ষ ধনী তারকার তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বলিউড সুপারস্টার সালমান খান। এ নিয়ে তৃতীয়বারের মত অর্জন করলেন এই শীর্ষের খেতা। ফোর্বস সাময়িকী প্রকাশিত ভারতের ১০০ ধনী তারকার তালিকায় প্রথম নামটিই সালমানের। দ্বিতীয় বিরাট কোহলি ও তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার।

 পর পর তিন বছর শীর্ষ থাকার গৌরব অর্জন করলেন বলিউড সুপারস্টার সালমান খান । তবে তালিকার শীর্ষ ১০ থেকে এ বছর বাদ পড়েছেন আরেক সুপারস্টার শাহরুখ খান। গত বছর দশে তার নাম থাকলেও এবার চলে গেছেন তেরোতম স্থানে।

তারকাদের বিনোদন-সম্পর্কিত আয় থেকে এ তালিকা নির্ধারণ করে ফোর্বস ইন্ডিয়া সাময়িকী। এবার ১ অক্টোবর, ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত সময়কালের আয় বিবেচনা করা হয়েছে।

বলিউড সুপারস্টার সালমান খান গত কয়েক বছরে একের পর এক বক্স অফিস কাঁপানো সুপার হিট ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময় অতিবাহিত করছেন। ফোর্বসের তালিকায় দেখা যায়, অভিনেতাদের মধ্যে ২৫৩.২৫ কোটি রুপি আয় করে তালিকায় শীর্ষে অবস্থান করছেন ৫২ বছর বয়সী সুপারস্টার সালামান।

এই এক বছরে ‘রেস ৩’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবি রয়েছে সালমান খানের। এ ছাড়া বিজ্ঞাপন থেকেও ভাল আয় করেছেন তিনি। জানা গেছে, সালমান খান ছবি প্রতি ৮০ কোটি রুপির মতো অর্থ নেন। এর মধ্য দিয়ে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বিশ্বের জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের ভারত সংস্করণে এ বছর ভারতের বিভিন্ন অঙ্গনের ১০০ তারকাকে নিয়ে এই তালিকা করেছে। ২২৮.০৯ কোটি টাকায় সালমনের পরের তালিকায় রয়েছেন বিরাট কোহলি। গত বছরের তুলনায় এ বছর ১১৬.৫৩ কোটি টাকা আয় বেড়েছে কোহলির। তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তার আয় ১৮৫ কোটি টাকা।

শাহরুখ খান গত বছর সেরা ১০-এ ছিলেন তিনি। কিন্তু এ বছর তালিকা ১৩তম স্থানে রয়েছেন তিনি।

ফোর্বস জানিয়েছে, এ বছর শীর্ষ ১০০ তারকার মোট আয় তিন হাজার ১৪০ কোটি ২৫ লাখ রুপি, যার ৮.০৬ শতাংশই বলিউড সুলতান সালমানের।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button