Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

কণ্ঠশিল্পী কনকচাঁপার ফেসবুক আইডি হ্যাক করে অর্থ দাবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হয়েছে।

হ্যাক হওয়া আইডি ফেরত দিতে মেসেঞ্জারে অর্থ দাবি করা হচ্ছে।

এমন অভিযোগ জানিয়ে পল্টন থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগীত শিল্পী কনকচাঁপা।

জিডিতে তিনি উল্লেখ করেন, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তি দ্বারা তার আইডিটি হ্যাক হয়। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থ দাবি করেছে ওই হ্যাকার। তার ফেসবুক প্রোফাইলে ঢুকলে নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখা যাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে এখনো তেমন কোনো অগ্রগতি নেই।

জনপ্রিয় এই সংগীত শিল্পী গানের পাশা-পাশি নাম লেখাতে যাচ্ছেন রাজনীতিতেও। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button