Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

আমির ফিরছেন ‘মোগুল’ এ

||বাংলা টিভি অনলাইন||

টি সিরিজের কর্ণধার ভূষণ কাপুর নির্মাণ করতে যাচ্ছেন গুলশান কুমারের বায়োপিক । এতে গুলশান কুমারের চরিত্রে অভিনয় করবেন আমির খান। ‘মোগুল’ নামে এ সিনেমা পরিচালনা করবেন সুভাস কাপুর।

এদিকে যৌন হেনস্তার প্রতিবাদে বলিপাড়া সরব হয়ে উঠেছে। নির্মাতা সুভাস কাপুরের বিরুদ্ধে ২০১৪ সালে যৌন হেনস্তার অভিযোগ তোলেন এক অভিনেত্রী। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নির্মাতাকে ওই অভিনেত্রীর চড় মারার একটি ভিডিও প্রকাশিত হয়। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এরপর যৌন হেনস্তার প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ সিনেমা থেকে সরে দাঁড়ান আমির খান। কিন্তু আবার নাকি সিনেমাটিতে ফিরছেন আমির। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য আমিরের পছন্দ। সে এটি নির্মাণ করতে চায়। এজন্য প্রযোজক ভূষণ কুমার ও আমির বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেছেন। তারা এখন অন্য পরিচালক খুঁজছেন। তাছাড়া সিনেমাটির জন্য অভিনয়শিল্পীও খুঁজছেন।’

দিল্লির একজন সাধারণ ফলের রস বিক্রেতার ঘরে জন্ম হয়েছিল গুলশান কুমারের। পরবর্তী সময়ে তিনি হয়েছিলেন মুম্বাইয়ের সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ১৯৯৭ সালে এক মন্দিরের বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। ২০০১ সালে বিনোদ জগদীপ নামে এক ব্যক্তি গুলশান কুমারকে হত্যার দায় স্বীকার করেন।

বর্তমানে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমির খান। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। চলতি বছর ৮ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বাংলাটিভি/এসএমি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button