Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

জমে উঠেছে ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

শিল্পপ্রেমী মানুষের পদচারণায় জমে উঠেছে ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় চলছে মাসব্যাপী এ চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীতে প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রদর্শনীটিরর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এশিয়ার বৃহত্তম এ চারুকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ১৯৯ বাংলাদেশি শিল্পী। তাদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০৭ শিল্পী। পারফরম্যান্স আর্টে অংশ নেবেন ১৬ দেশীয় পারফরম্যান্স আর্টিস্ট এবং বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন ৬৩ শিল্পী।

এবার সব মিলিয়ে দেশ-বিদেশের ৪৬৫ শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চিত্রশালার ছয়টি গ্যালারিতে সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর শিল্পকর্মগুলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button