Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই গায়ক শেখ সাদী বিয়ে করেছেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই গায়ক।

শনিবার সন্ধ্যায় শেখ সাদী জানান, আংটিবদলের আয়োজনটি পূর্বপরিকল্পিত ছিল না। তার বাবা-মা যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয়। পরিবারের পছন্দ করা একজন পাত্রীকে তিনি সম্মতি দিলে দ্রুতই আংটিবদলের আয়োজন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। রাজধানীর শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আংটিবদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগীতাঙ্গনে কয়েক বছর ধরেই পরিচিত মুখ শেখ সাদী। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার গানগুলো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ‘ললনা’ গানটির মাধ্যমে তিনি আলোচনায় আসেন এবং নিজের একটি শক্তিশালী শ্রোতাগোষ্ঠী গড়ে তোলেন। তার একাধিক গান কোটি কোটি বার শোনা হয়েছে।

গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে শেখ সাদীকে। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তিনি অভিনয় করেন, যেখানে তার সহশিল্পী ছিলেন সামিরা খান মাহি। এছাড়া কয়েক বছর আগে ‘সংশয়’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও শুটিং শুরুর পর ব্যক্তিগত সিদ্ধান্তে প্রকল্পটি থেকে সরে দাঁড়ান তিনি।

বর্তমানে সংগীতজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় শিল্পী।

সংশ্লিষ্ট খবর

Back to top button