Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ এই সম্মাননা প্রদান করা হবে।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই আয়োজনের মাধ্যমে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টের সেরা নির্মাতা ও শিল্পীদের পুরস্কৃত করা হবে। এরই মধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার অকাল প্রয়াণের কারণে তাকে প্রতিযোগিতামূলক তালিকার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে চরকি কর্তৃপক্ষ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, কারিনা কায়সারের সৃষ্টিশীল কাজ দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। তার অবদানকে সম্মান জানাতেই এবারের পুরস্কার আয়োজনে তাকে বিশেষভাবে স্মরণ করা হবে।

এদিকে, সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’। এছাড়া সেরা অভিনেতা, অভিনেত্রী, সিরিজ ও গানের মতো বিভিন্ন বিভাগেও মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

চরকির ওয়েবসাইটে ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্ল্যাটফর্মটির গ্রাহকেরা তাদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button