Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

নগ্ন দৃশ্য বাদ দিতে চেয়েছিলেন পরিচালক, অভিনেত্রী নিজেই রাজি হননি

বিনোদন ডেস্ক: পর্দায় সাহসী ও খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-তে তার অভিনীত ক্যাসি চরিত্রটি বরাবরই আলোচনায় থেকেছে, বিশেষ করে চরিত্রটির বিভিন্ন ঘনিষ্ঠ ও বিতর্কিত দৃশ্যের কারণে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ইউফোরিয়া’র নির্মাতা স্যাম লেভিনসন জানান, সিরিজটির তৃতীয় মৌসুমে ক্যাসি চরিত্রে নগ্ন দৃশ্য কমিয়ে আনার পরিকল্পনা ছিল তার। এমনকি পুরো মৌসুমটিকে তুলনামূলক সংযতভাবে উপস্থাপনের বিষয়ও তিনি বিবেচনা করেছিলেন।

তবে এ বিষয়ে ভিন্ন মত দেন সিডনি সুইনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নিজের চরিত্রের বাস্তবতা ও গল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন। সুইনির যুক্তি ছিল, যে ধরনের চরিত্র তিনি পর্দায় ফুটিয়ে তুলছেন, সেখানে কিছু বিষয় এড়িয়ে গেলে গল্পের স্বাভাবিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

লেভিনসন বলেন, সিডনি অত্যন্ত আত্মবিশ্বাসী ও পেশাদার একজন অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে কী প্রয়োজন এবং কী প্রয়োজন নয়, সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা রয়েছে।

২০১৯ সালে যাত্রা শুরু করা ‘ইউফোরিয়া’ তরুণদের জীবন, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, মাদকাসক্তি ও সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত একটি বহুল আলোচিত সিরিজ। শুরু থেকেই এর খোলামেলা উপস্থাপনা নিয়ে বিতর্ক থাকলেও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

চার বছর বিরতির পর সম্প্রতি সিরিজটির তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়। নতুন মৌসুমে জেন্ডায়া, সিডনি সুইনি, অ্যালেক্সা ডেমি ও জ্যাকব এলর্ডির মতো পরিচিত মুখদের পাশাপাশি নতুন কয়েকজন অভিনেতাকেও দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button