Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্য

বাঁধনের বিয়ের পাত্র ভেগে গেছেন

বাংলা টিভি ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা রাখঢাক করেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে দেশের এক অনলাইন পোর্টালের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে অভিনেত্রী জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর এগোয়নি।

বাঁধন বলেন, ‘সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।’

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান এই অভিনেত্রী। তবে প্রেমের জন্য জীবনে কয়েকজন মানুষ এসেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশেপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’

দুইবার বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’

আলাপচারিতায় ঈদের স্মৃতিও ভাগ করে নেন অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো। মুন্সিগঞ্জের শ্রীনগরে তাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের স্মৃতি এখনও মনে গেঁথে আছে তার।

তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে বলেও জানান বাঁধন। তার ভাষায়, এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয়। আর রোজার ঈদের সবচেয়ে বড় আনন্দ ছিল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, যার স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল।

সংশ্লিষ্ট খবর

Back to top button