Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত এবার এই গায়িকা

বাংলা টিভি ডেস্ক: দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অসুস্থতার খবর জানান তিনি। বর্তমানে রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী।

হাসপাতালের বেডে শুয়ে থাকা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি। তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

দেশের ডিজে সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে পরিচিত নাম সনিকা। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করার পর অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান।

২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ বিভাগে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কার অর্জন করেন। পরে সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’ দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করেন তিনি। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছিল। এর মধ্যেই সনিকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভক্তদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা তৈরি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button