আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহউদ্দিন আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই পোস্ট করেন তিনি।
পোস্টে জাহিন বিশ্বাস এশা দাবি করেন, আম্মারের মায়ের একটি ফেসবুক পোস্ট শেয়ার করার পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেলেও জাতীয় দৈনিকে একই বিষয় প্রকাশের পর সাধারণ মানুষের ভিন্ন প্রতিক্রিয়া সামনে আসে। তিনি উল্লেখ করেন, দৈনিক কালবেলা ও দৈনিক আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদনের মন্তব্যঘরে সমালোচনামূলক মন্তব্য বেশি দেখা গেছে।
একই পোস্টে তিনি আম্মারকে ঘিরে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এষা লিখেন, আম্মারের মায়ের কাছে প্রশ্ন রইল আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? আম্মারের পিআর টিমের বিশাল খরচ কি পারিবারিকভাবে বহন করা হয় নাকি জামায়াত শিবিরের ফান্ড থেকে- এ প্রশ্নও তুলেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আম্মার বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।



