Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যঢালিউড

অভিনেত্রীর বাসায় বোমা রাখার হুমকি, পরে যা ঘটল

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের চেন্নাইয়ে বাসায় বোমা রাখার হুমকিকে ঘিরে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার সকালে পাওয়া এই হুমকির পরপরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, সিটি কন্ট্রোল রুমে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকায় অবস্থিত তৃষার বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় তেয়নামপেট থানার পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল। পুরো বাড়ি ঘিরে রেখে চালানো হয় বিস্তারিত তল্লাশি। তবে কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ নিশ্চিত করে, এটি ছিল একটি ভুয়া হুমকি।

তদন্তে আরও জানা গেছে, একই ইমেইল আইডি ব্যবহার করে এর আগে অভিনেতা রাজনীকান্ত ও ধানুশের বাসাতেও একই ধরনের বোমা হুমকি পাঠানো হয়েছিল। ফলে ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ভিপিএনসহ বিভিন্ন পদ্ধতিতে পরিচয় গোপন করে এমন ইমেইল পাঠানো হয়, তাই প্রেরককে শনাক্ত করা কঠিন হলেও চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের ভুয়া হুমকির মুখে পড়েছিলেন তৃষা। সাম্প্রতিক সময়ে তারকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এমন ভুয়া হুমকি বেড়ে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কর্তৃপক্ষ।

এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন তৃষা কৃষ্ণান। সামনে তাকে দেখা যাবে ‘বিশ্বম্ভরা’ সিনেমায় চিরঞ্জীবীর সঙ্গে এবং ‘কারুপু’ সিনেমায় সূর্যর বিপরীতে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button