Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবা-এর বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। লুবাবা লিখেছেন, “বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।”

এর আগে, তিনি বাগ্দত্তার সঙ্গে ছবি পোস্ট করে একই বিষয় প্রকাশ করেছিলেন। তার এই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়, কেউ শুভকামনা জানাচ্ছেন, কেউ বা বাল্যবিবাহের অভিযোগে সমালোচনা করছেন।

শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা, প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয় শুরু করেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button