Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এক জরুরি সভায় সপ্তাহে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন ও সশরীর ক্লাসের সমন্বিত ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি জানান, বিষয়টি আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে শিক্ষাবর্ষে বেশ কিছু ক্লাস আওয়ার নষ্ট হয়েছে। সেই ঘাটতি পূরণে সপ্তাহে ছয় দিন স্কুল চালু রাখা হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকটের বাস্তবতা বিবেচনায় রেখে বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, এ বিষয়ে পরিচালিত এক জরিপে প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চালুর পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ব্যাহত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button