Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রাথমিকভাবে আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তারিখ প্রস্তাব করেছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সময়সূচী তৈরি করা হবে।

রবিবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা ও সার্বিক বিবেচনা অনুযায়ী এই তারিখ প্রস্তাব করা হয়েছে।

এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডএ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা ও কারিগরি বোর্ড আগেই অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করতো। ফলে এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button