Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

সাদের ‘বাঁচি তোর নিঃশ্বাসে’ প্রকাশিত

স্টাফ রিপোর্টার
এরইমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে শিল্পী-সুরকার হিসেবে প্রশংসিত হয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সাদ শাহ। তারই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম গান নিয়ে এলেন তিনি। গানটির শিরোনাম ‌’বাঁচি তোর নিঃশ্বাসে’। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। মমিন খানের সুরে গানটির সংগীতাযোজন করেছেন সাদ নিজেই।

সাদের 'বাঁচি তোর নিঃশ্বাসে' প্রকাশিত

বৃহস্পতিবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওসহ এ গানটি প্রকাশ হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহমেদ। আর এখানে সাদের সঙ্গে মডেল হিসেবে পারফর্ম করেছেন শাকিলা পারভীন। সাদ শাহ গানটি প্রসঙ্গে বলেন, গানটির কথা-সুর বেশ মনের মতো হয়েছে। তার সঙ্গে মিল রেখে এর ভিডিওটি নির্মান করা হয়েছে। টাইগার মিডিয়াকে অনেক ধন্যবাদ এ গানটি প্রকাশের ক্ষেত্রে সহযোগীতা করবার জন্য। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button