Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সভা সমাবেস

ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে ড্রিমাস হোমস বিডি লিমিটেডের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ (১৭ রমজান) অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি কাজী মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা আঙ্গুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রইজ উদ্দিন মিয়া। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) মো. মনজুর আলম রাসেল। বক্তব্য রাখেন পরিচালক নাজমুল সাগর

সভায় আরও বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মোহাম্মদ গোলাম রহমান, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম জসিম, ডা. আবু নাসের, ডা. শিরীন আক্তার অন্তরা, মাহমুদুল হাসান, আছিয়া বেগম ও ডা. সেলিম। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন ম্যানেজার রুবি আহমেদ, ম্যানেজার লাবনী বিশ্বাস কাকলি, সহকারী ম্যানেজার আসলিনা বেগম এবং পাবলিক রিলেশন অফিসার শ্রাবন্তী।

সভায় ড্রিমাস হোমস বিডি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ড্রিমাস অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড-এর চলমান কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সারাদেশে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। এসব ক্যাম্পেইনে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগ নির্ণয় ও বিনা ভিজিটে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। সভা শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়।

বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button