সভা সমাবেসজনদুর্ভোগবাংলাদেশ
ভাঙ্গায় শনিবার পর্যন্ত অবরোধ-আন্দোলন স্থগিত

ঘোষণা অনুযায়ী বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অবরোধ-আন্দোলন স্থগিত করা হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের আশ্বাস ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।



