Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বিনোদন সর্বোচ্চ করদাতা রাশমিকা

২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকেই সাফল্যের শিখরে দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করে ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘অ্যানিম্যাল’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছরই মুক্তি পেয়েছে রাশমিকার ছয়টি সিনেমা, যা সমসাময়িক অন্য নায়িকাদের তুলনায় অনেকটাই বেশি।

চলতি বছরের শুরুতেই বড় অংকের কর দিয়ে আলোচনায় এসেছেন রাশমিকা। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন তিনি। এ বছর কর্নাটকের কোদাগু জেলায় তিনিই সর্বোচ্চ করদাতা।

কাজের প্রয়োজনে কখনও মুম্বাই, কখনো হায়দরাবাদে থাকতে হলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার আয় ও সম্পদের পরিমাণও। এরই মধ্যে বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ গড়ে তুলেছেন অভিনেত্রী। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন রাশমিকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির মালিক তিনি। পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন রাশমিকা মান্দানা। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ আয় করা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন তিনি। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। সব মিলিয়ে বিভিন্ন সূত্রের দাবি, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই কর প্রদানে নজির গড়ে প্রশংসা কুড়ালেন রাশমিকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button