Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের উদ্দাম নাচ!

বিয়ের আমন্ত্রণ পেয়ে দিন কয়েকের জন্য ভারতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র ট্রাম্প জুনিয়র। যেই যাত্রায় তার সঙ্গী হয়েছেন প্রেমিকা বেটিনা আন্ডারসন। উদয়পুরে জমে উঠেছে আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের রামা রাজু মন্তানার কন্যা নেত্রা মন্তানার বিয়ের আসর। মেগাবাজেটের সেই বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষার্থে হবু স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র।

আর উদয়পুরের সেই ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়েই ট্রাম্পের বাড়ির ‘হবু বউমা’কে নিয়ে উদ্দাম নাচে মজলেন বলিউড তারকা রণবীর সিং। যে ভিডিও দেখে তোলপাড় অন্তর্জাল।

মেগাবাজেট বিয়েবাড়ি থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল, মঞ্চে উঠে প্রথমেই ট্রাম্পপুত্র এবং তার প্রেমিকার সঙ্গে কুশল বিনিময় করেন রণবীর সিং। ঠিক তার পরই বেটিনা আন্ডারসনের হাত ধরে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সুপাহহিট গান ‘হোয়াট ঝুমকা’ গানে নাচা শুরু করলেন রণবীর।

বলিউড অভিনেতার এমন এনার্জি আর ডান্স স্টেপ দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেননি ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও। মুগ্ধনয়নে রণবীরের দিকে চেয়ে বলিউডি নাচ শিখলেন এবং মঞ্চ মাতালেন। বলিউড নায়কের সঙ্গে বেটিনা আন্ডারসনের পারফরম্যান্স দেখে রীতিমতো ‘থ’ জুনিয়র ট্রাম্প! তবে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে ভোলেননি তিনি।

আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে আপাতত নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছে। কানাঘুষো, খুব শিগগিরিই জুনিয়র ট্রাম্পের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেটিনা।

সিনেপর্দার বাইরেও অনুরাগীদের বিনোদন দিতে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার! বলিউডের হাইপ্রোফাইল পার্টি-প্রিমিয়ার থেকে যে কোন অনুষ্ঠান, একাই মাতিয়ে দেন রণবীর।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার একবার রসিকতা করে বলেছিলেন, “রণবীরকে তো টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামাতে হয়। বর-বউ ফুলশয্যায় যেতে চাইছে, কিন্তু রণবীরের জন্য পারছে না। ও নেচেই যাচ্ছে। বর-বউ ফুলশয্যায় গেলেও বিয়েবাড়িতে রণবীরের নাচ শেষ হয় না…!” উদয়পুরের মেগাবাজেট বিয়েবাড়িতেও তেমন দৃশ্যই ধরা পড়ল।-

সংশ্লিষ্ট খবর

Back to top button