Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

১৯তম দিনে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন

জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদাইয়ী মাদরাসার শিক্ষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

এদিকে, জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় আগামী রোববার (২ নভেম্বর) যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন মাদরাসার শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। তাই পুনরায় আন্দোলন নামতে হয়েছে।

এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button