Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

দুর্গাপূজায় রাকার নতুন দুই গান

দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে সংগীতশিল্পী রাকা পপির দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে । Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গান দুইটি প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানের গীতিকার এবং সুরকার রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি ।

প্রথম গানের মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন জিকো এবং দ্বিতীয় গানটির মিউজিক করেছেন অপু আমান। ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন। এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় উৎসব।

আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে সুখ-শান্তিতে ভরে ওঠে তিনি এ কামনা করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । গানচিত্র দুইটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button