Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

সুষ্ঠু নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার জাকের পার্টির

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রীবাড়ী ৪৯নং ওয়ার্ডে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রখ্যাত আলেম মুফতি শরিফুল ইসলাম সাঈফী। সভাপতিত্ব করেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মোমিন মোল্লা।

মুফতি শরিফুল ইসলাম সাঈফী বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। তিনি স্পষ্ট করে জানান, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে নির্বাচন নামে আর কোনো নাটক জাকের পার্টি মেনে নেবে না। একই সঙ্গে তিনি মাদক সমস্যার ভয়াবহ দিক তুলে ধরে বলেন, মাদক কেবল একজন মানুষকে নয় বরং পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই জাতিকে রক্ষায় মাদক প্রতিহত করা অত্যাবশ্যক।

সভাপতির বক্তব্যে মোমিন মোল্লা বলেন, জাকের পার্টি ৩০০ আসনে অংশগ্রহণ করবে যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য ও গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে দলটি সর্বদা সংগ্রাম চালিয়ে যাচ্ছে।IMG 20250925 WA0044

এ ছাড়া সভায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বিরাজমান বাস্তবতায় শান্তি, শৃঙ্খলা ও প্রগতির ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button