Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচার

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামিদের বিরুদ্ধে করা মামলায় ৫২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ জবানবন্দি পেশ করবেন তিনি।
এ ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তার সাক্ষী দেওয়ার সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফোনালাপও আদালতে বাজিয়ে শোনানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এটা সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button