Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাজার

লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

হাসান মাহমুদ: লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার,গত এক সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশসহ সবধরনের মাছ। দাম বৃদ্ধির কারণে ডিম ও পেঁয়াজ কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে ভোক্তাদের। প্রতি ডজন ডিমের দাম ১৪৫ টাকা,পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। বাজার ঘুরে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ।

বাজারে অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। চড়া দমে অস্বস্তি বেড়েছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। রাজধানীর বাজারে ইলিশসহ সব ধরনের মাছের দাম উর্ধমুখী। এতে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা বেশি সংকটে পড়েছেন।

বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮০ থেকে ৯০ টাকা। সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এদিকে,কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে ডিমের দাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button