Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্য

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে ৫ বাংলাদেশি

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁরা হলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, কনটেন্ট অফিসার আদর রহমান; সাংবাদিক জনি হক, সাংবাদিক মনজুরুল আলম ও সাংবাদিক পার্থ সন্‌জয়।

গত শুক্রবার রাতে বাংলাদেশসহ ৮৪ দেশের ৩৮৯ ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে ভোট দেবেন এই প্যানেলের ভোটাররা। তাদের ভোটেই চূড়ান্তভাবে মনোনয়ন ও বিজয়ী নির্বাচিত হবে।

সাদিয়া খালিদ রীতি চতুর্থবারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন, তিনি এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কালচারাল এডিটরের দায়িত্বে রয়েছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্বও পালন করেছেন।

আদর রহমান তৃতীয়বার এই ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রথম আলোয় কাজ করেছেন। তিনি কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন। তিনি এখন চরকির কনটেন্ট অফিসারের দায়িত্বে রয়েছেন।

দ্বিতীয়বারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন সাংবাদিক জনি হক ও মনজুরুল আলম। দুই যুগ ধরে সাংবাদিকতা করছেন জনি হক। কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি পরিচিত।

মনজুরুল আলম ৯ বছর ধরে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে প্রথম আলোর কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। আর এবার প্রথমবারের মতো প্যানেলে রয়েছেন সাংবাদিক পার্থ সঞ্জয়। তিনিও কান চলচ্চিত্র উৎসবে সংবাদ সংগ্রহ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button