Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক

পাকিস্তানে ভারতের হামলা বা ভারতে পাকিস্তানের হামলা মানেই যেন বলিউডে সিনেমা নির্মাণের মহোৎসব। সেটা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ই হোক বা ‘ফাইটার’। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানেভারত যে হামলা চালিয়েছে তার নাম ‘অপারেশন সিঁদুর’। এই অভিযান শুরু হতে না হতেই বলিউডে শুরু হয়েছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজের সভাপতি বি এন তিওয়ারিও খবরটি নিশ্চিত করেন।

‘ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। কে কার আগে নাম নিবন্ধন করবেন, সেটা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। গত কয়েক বছরে “উরি”, “ফাইটার”, “ওয়ার”-এর মতো সিনেমার সাফল্য দেখে এবার নির্মাতারা আরও সাহসী হয়ে উঠেছেন। ফলে অভিযান শুরুর পরপরই প্রযোজক, নির্মাতাদের এই আগ্রহ খুবই স্বাভাবিক’—নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন ইন্ডিয়া টুডেকে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, নিবন্ধন হওয়া কোনো সিনেমার চিত্রনাট্যই লেখা শুরু হয়নি। কিন্তু তাঁরা সিনেমা বানানোর প্রথম পদক্ষেপ হিসেবে আগে নাম নিবন্ধন করে রাখছেন। এরপর সিনেমা নির্মাণের পরিকল্পনা করবেন।

নির্মাতা অশোক পণ্ডিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার জন্য নাম নিবন্ধন করেছেন। তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, ‘আমরা “অপারেশন সিঁদুর” নিয়ে একটা সিনেমার নাম নিবন্ধ করেছি। কেবল এ অভিযান নয়, সিনেমা হতে পারে—এমন কিছু দেখলেই আমরা দ্রুত নাম নিবন্ধন করে ফেলি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button